প্রশ্ন টি করেছেন উম্মে আয়মন
পৃথিবী যেহেতু ঘূর্ণায়মান তাহলে আমি যদি একটি হেলিকপ্টারে করে একটু উপরে ২ -৩ ঘন্টা থাকি তাহলে আমরা অন্য জায়গায় চোলে যাইনা কেন??
আপনার কথাটা আজ অনেকের প্রশ্ন।
বায়ুমন্ডলের বলয়ের ভেতর কোনোকিছুই মাধ্যাকর্ষণের বাইরে না। মাধ্যাকর্ষণ ভরযুক্ত বস্তুকে তার সাথে আকর্ষণ করে টেনে রাখে। তাই আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে শূন্যে স্থির থাকা কপ্টারটি পৃথিবীর ঘুর্ণনের ফলে নিজের অবস্থানে থেমে থাকলে হয়ত পৃথিবীর ঘুর্ণনের ফলে কোনো প্রতিমুহূর্তে কপ্টারের নিচের ভু ভাগের অবস্থান পরিবর্তন হবে। কিন্তু তা মোটেও না। কারণ এটি বায়ুমণ্ডলের ভেতর থাকায় পৃথিবীর সাথে সেটিও ঘুরবে।
একটা উদাহরণ দিলে আপনি ঠিকই বুঝবেন,মনে করেন আপনি যে পৃথিবীতে আছেন ওই পৃথিবীটা একটা থাল , মানে আপনি যেটাতে করে খাবার খান , ওই থালে আপনি একটা পিঁপড়াকে ছেড়ে দিলেন, দেখবেন ও কোথাও যাচ্ছে আপনি ঠিক ওই সময় পিঁপড়ে সহ পুরো থাল বা প্লেট টি ঘুরাবেন দেখবেন পিপড়াটা যেখানেই যাকনা কেন প্লেটের সাথে ঘুরেছে
যেকোনো প্রশ্ন থাকলে করতে পারেন নিচের ম্যাসেজ অপশনে। নিজের নাম ,ইমেইল , কোথা থেকে বা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা লিখে আপনার প্রশ্ন করতে পারেন
contact-form
Thanks for reading: পৃথিবী যেহেতু ঘূর্ণায়মান তাহলে আমি যদি একটি হেলিকপ্টারে করে একটু উপরে ২ -৩ ঘন্টা থাকি তাহলে আমরা অন্য জায়গায় চোলে যাইনা কেন??, Stay tune to get latest Blogging Tips.
