আমরা প্রায় অনেকেই বাড়িতে হোটেলে গ্যাস-সিলিন্ডার ব্যবহার করি, অনেক সময় শোনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছেন, কিন্তু এটা ব্লাস্ট হয় কেন তা অনেকে জানিনা।
সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expiry date থাকে যা আমরা অনেকে জানিনা। মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডারকে ঘরে রাখা মানে টাইম বোমা রাখার সমান।
আমরা চিনবো কিভাবে যে সিলিন্ডার মেয়াদপূর্ণ।
ফটোতে মার্ক করা কালো রং এর লেখাই হল এক্সপায়ারি ডেট এখানে A,B,C,D সংকেত দিয়ে বুঝানো হয়েছে।
A = বছরের প্রথম তিন মাস যেমন:- জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
B = তার পরের তিন মাস যেমন:- এপ্রিল, মে, জুন।
একিভাবে C,D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বুঝানো হয়।
আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C17 ( এখানে 17 দিয়ে 2017 ইং বোঝানো হয়েছে) যদি C18 থাকে তার মানে হল 2018 সালের জুলাই, আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ বা expiry date হবে।
পোস্টটা শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।
বি: দ্র: মেয়াদের লেখাটা সিলিন্ডারের প্রকারভেদে বিভিন্ন স্থানে থাকতে পারে। দোকান হতে নেয়ার সময় সেটা ভালো করে জেনে নেবেন।
আসুন নিজে সচেতন হই অন্যদেরকেও সচেতন করি
Thanks for reading: গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় কেন?, Stay tune to get latest Blogging Tips.
