মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং কি ? ( What is Psyhchological Counseling ? )

 


মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং ব্যক্তির মানসিক চাপ দূর করতে বা কমাতে সাহায্য করে । তার আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনের প্রতি ইতিবাচক মনােভাব বিকাশে সহায়তা করে ।

.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং হল এক ধরনের সম্পর্ক বা Relationship যা বিশেষ ধরনের ভাবের আদান প্রদানের ( Communication ) মাধ্যমে হয়ে থাকে । মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং এর জন্য ভালোভাবে কথা শোনা খুবই দরকার ।
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং এ একজন আরেকজনকে সহায়তা করে আবার দলীয়ভাবে একজন আরেকজনকে সহায়তা করে । এই ধরনের সহায়তার জন্য গোপনীয়তা রক্ষা করা খুবই জরুরী। মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং ব্যক্তিকে তার নিজের সমস্যা খুঁজে বের করতে ও তা ব্যাখা করতে সহায়তা করে । এটা এমন ধরনের কাজ যা কেবল প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই করতে পারেন ।
.
★ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং হল এক ধরনের সম্পর্ক
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং হল কাউন্সেলর ও সহায়তাগ্রহনকারীর মধ্যে এক ধরনের বিশেষ সম্পর্ক । কাউন্সেলর এক সময়ে যেমন একজনের সাথে এই সহায়তা প্রদানের সম্পর্ক তৈরি করতে পারেন , তেমনি একই সাথে একটি দলের সবার সাথে এই সম্পর্ক তৈরি করতে পারেন । অর্থাৎ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং একক বা দলীয় উভয়ভাবেই হতে পারে । কখনও দু ' জনকে একত্রে ' অথাৎ জোড়ায় বা Pair Counseling ও করা হয় ।
.
★ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং হল বিশেষ ধরনের ভাবের আদান প্রদান
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং পদ্ধতিতে সহায়তাগ্রহণকারী এবং কাউন্সেলরের মধ্যে বিশেষ ধরনের ভাবের আদান প্রদান বা Communication সংগঠিত হয় যেখানে কাউন্সেলরকে বুঝতে হয় সহায়তা গ্রহণকারী আসলে কি বলছেন এবং কি বােঝাতে চাচ্ছেন ।
.
★ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং এর জন্য ভালভাবে শােনা খুবই দরকার
.
কাউন্সেলরকে বিশেষ কিছু ব্যক্তিগত গুনাবলীর অধিকারী হতে হয় । তার মধ্যে ভাল শ্রোতা হওয়া অন্যতম । সহায়তগ্রহকারীর মধ্যে ইতিবাচক মনােভাব বাড়ানাের জনা কাউন্সেলরকে হতে হবে ইতিবাচক মনােভাবের অধিকারী , আত্মবিশ্বাসী , আত্ম - নিয়ন্ত্রনে সক্ষম , ভালো Cormurmunicator ইত্যাদি দক্ষতার অধিকারী । কাউন্সেলিং এ একজন আরেকজনকে সহায়তা করে । কাউন্সেলিং এ দলীয়ভাবে একজন আরেকজনকে সহায়তা করে ।
.
★ এই ধরনের সহায়তার জন্য গােপনীয়তা রক্ষা করা খুবই জরুরী
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং পদ্ধতিতে গােপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরী একটি বিষয় । মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং প্রক্রিয়ায় সহায়তগ্রহণকারী তার জীবনের এমন সব গোপন কথা বা চাপা আবেগের কথা কাউন্সেলকে বলেন যা কোনভাবেই অন্যকে বলা যায় না । এমন কি যে কথাগুলাে সাধারণভাবে সাদামাটা মনে হয় সেগুলােও সহায়তাগ্রহণকারীর জন্য যথেষ্ট গােপন ও জরুরী হতে পারে । তাই মনোবৈজ্ঞানিক কাউন্সিলিং এর ক্ষেত্রে পুরােপুরি গােপনীয়তা রক্ষা করাকে সহায়তা গ্রহণকারীর অধিকার বলা হয় । তবে কখনো কখনো পুরোপুরি গোপনিয়তা রক্ষা করা সম্ভব নয় কারণ সহায়তাকারী হয়তো এমন কথা আলাপ করে যা তার নিজের অথবা অন্যের মারাত্মক ক্ষতির কারন হতে পারে।
.
যেমন: অন্য কাউকে মারার পরিকল্পনা, কোন শিশুকে নির্যাতন করার অথবা আত্মহত্যা করার পরিকল্পনা ইত্যাদি।এক্ষেত্রে যে পুরোপুরি গোপনিয়তা রক্ষা করা যাবেনা তা সহায়তা গ্রহণকারীকে মনোবৈজ্ঞানিক কাউন্সেলিংয়ের সময় জানাতে হয়।
.
★ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং পদ্ধতি ক্ষমতায়নের নীতির উপর প্রতিষ্ঠিত ।
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং মুলতঃ এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা মানসিক চাপ দূর করার বা কমানাের জন্য ব্যবহার করা হয় । এই পদ্ধতি " Principle of Empowerment " বা ক্ষমতায়নের নীতির উপর প্রতিষ্ঠিত । এই চিকিৎসা পদ্ধতির উদ্দেশ্য হল ব্যক্তির আত্নবিশ্বাস বাড়ানাে এবং জীবনের প্রতি ইতিবাচক মনােভাব গড়ে তোলা ।
.
★ মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং ব্যক্তিকে তার নিজের সমস্যা খুঁজে বের করতে ও তা ব্যাখা করতে সহায়তা করে
.
মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং প্রক্রিয়ায় কাউন্সেলর নিজে সহায়তাগ্রহণকারীর সমস্যা খুঁজে বের করেন না বরং তাকে তার নিজের সমস্যা খুঁজে বের করতে ও ব্যাখ্যা করতে সহায়তা করেন । সমস্যা বের করার পর কাউন্সেলর তা দূর করার বা কমানোর জন্য সহায়তাগ্রহণকারীকে সহায়তা করেন । কাউন্সেলর সহায়তাগ্রহণকারীকে ইতিবাচক মনােভাব ( Positive attitude ) গড়ে তুলতে ও অবিশ্বাস বাড়াতে নানাভাবে সহায়তা করেন ।
.
★ মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং এমন ধরনের কাজ যা কেবল প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই করতে পারেন
.
এই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যিনি ব্যবহার করেন তাকে অর্থাৎ কাউন্সেলরকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয় । মনােবিজ্ঞান ও কাউন্সেলিং বিষয়ক তত্ত্বসমূহ , কাউন্সেলিং এর নানা কৌশল এবং কৌশলসমূহকে কার্যকর ভাবে প্রয়ােগ করা জানতে হয় ।

Thanks for reading: মনােবৈজ্ঞানিক কাউন্সেলিং কি ? ( What is Psyhchological Counseling ? ) , Stay tune to get latest Blogging Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.